National
‘আর এখানে থাকব না, বাসায় নিয়ে চলো’ হাসপাতালে বলেছিলেন অন্তঃসত্ত্বা অর্পিতা, ফিরলেন লাশ হয়ে
‘আজকে রাতের পর চলে যাব। আমি আর এখানে থাকব না, আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে চলো।’ গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছোট বোনের প্রতি এই আকুতি ছিল ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত
লেখক সুজন ঘোষ125K বার পড়া

‘আজকে রাতের পর চলে যাব। আমি আর এখানে থাকব না, আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে চলো।’ গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছোট বোনের প্রতি এই আকুতি ছিল ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অর্পিতা দাশের (২৬)। তবে জীবিত অবস্থায় আর বাসায় ফিরতে পারেননি তিনি। পরদিন শুক্রবার দুপুরে আইসিইউতেই মৃত্যু হয় অর্পিতার। তাঁর গর্ভে থাকা সন্তানটিরও মৃত্যু হয়।
অর্পিতা দাশের বাবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর বৈলতলী গ্রামে। তবে তাঁর মায়ের বাসা নগরের পাথরঘাটার আশরাফ আলী সড়কে। ২০১৮ সালে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর বাবা। এরপর দুই মেয়েকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন সাবেক স্কুলশিক্ষিকা মা দীপালি দাশ।



