আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে দাবি করেছেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।
আজ রোববার বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনাল-১-এর উদ্দেশে পলক এ কথা বলেন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলায় আজ নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। এই সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়ায় থাকা আসামি পলক কথা বলেন।