কাতারে রাজমিস্ত্রির কাজ করার সময় গতকাল শনিবার রাতে বহুতল ভবন থেকে পড়ে আজম মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।
নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজম পাঁচ থেকে ছয় বছর আগে কাতারে যান। তিনি দোহায় কাজ করতেন। গতকাল শনিবার রাত আটটার দিকে তাঁর স্ত্রী সুলতানা বেগম তাঁকে ইমোতে কল দেন। এ সময় আজম তাঁকে বলেন, দিনে প্রচণ্ড গরমের কারণে তাঁদের রাতে কাজ করতে হয়। তিনি কাজে যাচ্ছেন। ফিরে কল দিয়ে কথা বলবেন।