কুমিল্লার মুরাদনগরে মো. আনোয়ার হোসেন (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোর চারটার দিকে উপজেলার উত্তর পেন্নই গ্রামে এ ঘটনা ঘটে।
আনোয়ার শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
আনোয়ারের পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। স্বামীকে রক্ষা করতে গিয়ে তাঁর স্ত্রী মোমেনা বেগমও আহত হন।