National
মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১,১১৫ জন
ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থান বাড়াতে যশোরে আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় ১ হাজার ১১৫ জনকে তাৎক্ষণিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় জমা পড়া জীবনবৃত্তান্ত বাছাই করে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আরও তিন হাজার প্রার্থীকে নিয়ো
লেখক যশোর অফিস158K বার পড়া

ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থান বাড়াতে যশোরে আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় ১ হাজার ১১৫ জনকে তাৎক্ষণিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় জমা পড়া জীবনবৃত্তান্ত বাছাই করে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আরও তিন হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আজ শনিবার যশোর পিটিআই প্রাঙ্গণে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) উদ্যোগে চাকরি মেলা ও ক্ষুদ্রঋণবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। দিনব্যাপী এ মেলায় যশোর ও আশপাশের জেলাগুলো থেকে প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী সরাসরি উপস্থিত হয়ে বিভিন্ন পদে প্রায় ৩৩ হাজার জীবনবৃত্তান্ত জমা দেন।



