রাজধানীর গুলশানে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪ নেতা–কর্মীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। অপর আসামিকে শিশু দাবি করায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে এ–সংক্রান্ত শুনানির জন্য আগামীকাল রোববার দিন ধার্য করা হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হক এ রিমান্ড আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।