National
কওমি ছাত্র ঐক্যের আপত্তি সত্ত্বেও নির্ধারিত সময়েই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় ছাত্রদল
জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিতের দাবি জানালেও অনুষ্ঠান নির্ধারিত সময়েই হবে বলে জানিয়েছে ছাত্রদল। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহা
লেখক নিজস্ব প্রতিবেদক38K বার পড়া

জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিতের দাবি জানালেও অনুষ্ঠান নির্ধারিত সময়েই হবে বলে জানিয়েছে ছাত্রদল। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া ওরফে জিমি হৃদয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ কথা জানান।
এদিকে এ ঘোষণার পর রাত সাড়ে আটটার দিকে কওমি ছাত্র ঐক্যের নেতারা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করতে যান।



