National
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-মুদ্দাসসির, ঢাবি শাখায় হাসিব-রাইয়ান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাহমিদ আল মুদ
লেখক প্রতিবেদক125K বার পড়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
আর জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম ও রাইয়ান ফেরদৌস। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জহির রায়হান রিপন।



