National
বাংলাদেশকে বিমান চলাচলের হাব হিসেবে গড়ে তোলা হবে: বিমান মন্ত্রী
বাংলাদেশকে বিমান চলাচলের হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
লেখক নিজস্ব প্রতিবেদক74K বার পড়া

বাংলাদেশকে বিমান চলাচলের হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
ভবিষ্যতে বিমানের বহর বাড়ানো এবং নতুন বিমানবন্দর নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে বছরে আন্তর্জাতিক যাত্রীসংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এমনকি তিন কোটি যাত্রীও হতে পারে। তখন বেশি আন্তর্জাতিক উড়োজাহাজ আসবে। বিদ্যমান বিমানবন্দরে সব উড়োজাহাজের জায়গা হবে না। নতুন বিমানবন্দরের কথা ভাবতে হবে।
‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন আলোচকেরা। দেশের বিমান পরিচালনা খাতের বিদ্যমান সম্ভাবনা, চ্যালেঞ্জ, বিনিয়োগের সুযোগ, অবকাঠামোগত উন্নয়ন, নীতিগত সংস্কার, আগামীর করণীয় নিয়ে এই নীতি সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা।



