National
৪৯ লাখ টাকার জাল নোট বিক্রির অভিযোগে রাজধানীতে যুবক গ্রেপ্তার
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় গোপনে জাল টাকা বিক্রির অভিযোগে মো. ইমন হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি জানিয়েছে, তাঁর কাছ থেকে ৪৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল ও মুঠোফো
লেখক নিজস্ব প্রতিবেদক43K বার পড়া

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় গোপনে জাল টাকা বিক্রির অভিযোগে মো. ইমন হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি জানিয়েছে, তাঁর কাছ থেকে ৪৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব–১০ এ তথ্য জানিয়েছে।



