National
বিশ্বের সেরা অভিনেত্রী হিসেবে দেশেই একজনকে পাওয়া গিয়েছিল: স্পিকার
ভোলার লালমোহনে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়ের গুম, হত্যা, দুর্নীতিসহ বিভিন্ন চিত্র তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লেখক প্রতিনিধি41K বার পড়া

ভোলার লালমোহনে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়ের গুম, হত্যা, দুর্নীতিসহ বিভিন্ন চিত্র তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী হওয়ার মতো বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন স্পিকার। ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের প্রধান বিচারপতিও পালিয়ে গিয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গিয়েছেন।



