National
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিও আজ শনিবার সন্ধ্যার দিকে বিভিন্নজনের ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দাবি, ভি
লেখক নিজস্ব প্রতিবেদক76K বার পড়া

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিও আজ শনিবার সন্ধ্যার দিকে বিভিন্নজনের ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দাবি, ভিডিওটি আজকের নয়।
মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং তাঁর ছেলে ও সাবেক আইসিটি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবিসংবলিত ব্যানার দেখা যায়। তাতে ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতি’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’সহ বিভিন্ন লেখা ছিল।



