National
কুষ্টিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের বাড়িতে ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে
কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয়
লেখক নিজস্ব প্রতিবেদক107K বার পড়া

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপির দাবি, ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।
শুক্রবার রাতে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মিজানুর রহমান (৪০) বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।



