National
বইপড়ায় ছেলেদের চেয়ে চার গুণ বেশি পুরস্কার পেল মেয়েরা
পুরস্কার হিসেবে একটি বই পেয়ে জেসমিন খাতুনের উচ্ছ্বাস যেন থামছিল না। তার কাছে আগে থেকে ছিল ৫২টি বই, নতুন যোগ হলো আরেকটি। বইটি শুধু তার ভান্ডারই সমৃদ্ধ করেনি; বরং এনে দিয়েছে স্বীকৃতি। রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া
লেখক নিজস্ব প্রতিবেদক98K বার পড়া

পুরস্কার হিসেবে একটি বই পেয়ে জেসমিন খাতুনের উচ্ছ্বাস যেন থামছিল না। তার কাছে আগে থেকে ছিল ৫২টি বই, নতুন যোগ হলো আরেকটি। বইটি শুধু তার ভান্ডারই সমৃদ্ধ করেনি; বরং এনে দিয়েছে স্বীকৃতি। রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী ঘিরে এমন আনন্দে মেতে ওঠে দুই হাজারের বেশি শিক্ষার্থী।
গ্রামীণফোনের সহযোগিতায় রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থী জেসমিনের মতো আরও অনেককে দেওয়া হয় বই পুরস্কার।



