National
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের পর ওসি বদলির ভুয়া তথ্য ছড়াচ্ছে ফটোকার্ডে
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনকে বদলি করা হয়েছে—এমন দাবি করে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে
লেখক নিজস্ব প্রতিবেদক182K বার পড়া

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনকে বদলি করা হয়েছে—এমন দাবি করে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফটোকার্ডে গুলশান থানার ওসির ছবির সঙ্গে একটি মন্তব্যও জুড়ে দেওয়া হয়েছে।
ফটোকার্ডে লেখা হয়েছে, ‘গুলশানে আওয়ামী লীগের মিছিলের পর ওসি বদলি। ওসির প্রশ্ন...আমাকে কেন, গুলশানের এমপি তারেক রহমানকে বদলি করা হোক! মো. আল আমিন-ওসি: গুলশান থানা।’



