ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেনকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে নিহত যুবকের বাবা বাদী হয়ে এ মামলা করেন। তবে এ মামলায় বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘পুড়িয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা যাবে।’