National
ছুটির দিনে বইয়ের টানে স্কুলে ভিড়
শনিবার সকাল। সাপ্তাহিক ছুটি। ক্লাস–পরীক্ষার ব্যস্ততা নেই। তবু বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাদের এই ভিড় বইয়ের স্টল ঘিরে। কারও হাতে গল্পের বই, কারও হাতে ছিল কিশোর উপন্যাস। কেউ পছন্দের বইটি হাতে
লেখক নিজস্ব প্রতিবেদক148K বার পড়া

শনিবার সকাল। সাপ্তাহিক ছুটি। ক্লাস–পরীক্ষার ব্যস্ততা নেই। তবু বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাদের এই ভিড় বইয়ের স্টল ঘিরে। কারও হাতে গল্পের বই, কারও হাতে ছিল কিশোর উপন্যাস। কেউ পছন্দের বইটি হাতে নিয়ে মলাট দেখছে, কেউ স্টলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে বই কেনার জন্য। অভিভাবকেরাও মেয়েদের সঙ্গে নিয়ে ব্যস্ত বই বাছাইয়ে।
প্রিয় লেখকের বই কেনার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণটি মুখর হয়ে উঠেছিল। এমন দৃশ্য দেখা যায় চট্টগ্রাম নগরের হালিশহরের সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুলে। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।



