National
মতপ্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ বৃদ্ধির আশঙ্কা করছে টেক গ্লোবাল ইনস্টিটিউট
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার সুযোগ রাখা হয়েছে বলে মনে করছে টেক গ্লোবাল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বলছে, সংশোধনীর খসড়া তৈরির আগে নাগরিক সম
লেখক নিজস্ব প্রতিবেদক42K বার পড়া

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার সুযোগ রাখা হয়েছে বলে মনে করছে টেক গ্লোবাল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি বলছে, সংশোধনীর খসড়া তৈরির আগে নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী, প্রযুক্তিবিদ ও সাধারণ মানুষের সঙ্গে অর্থবহ কোনো পরামর্শ করা হয়নি।
আজ শনিবার এক বিবৃতিতে এসব অভিযোগের কথা জানিয়েছে টেক গ্লোবাল ইনস্টিটিউট।



