National
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ঝগড়া, ভাতের মাড় দিয়ে গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ঝগড়ার জেরে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গত রোববার দুপুরে উপজেলার চরজব্বর থানাধীন মোহাম্মদপুর গ্র
লেখক নিজস্ব প্রতিবেদক160K বার পড়া

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ঝগড়ার জেরে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গত রোববার দুপুরে উপজেলার চরজব্বর থানাধীন মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
আহত ওই গৃহবধূর নাম বিবি কুলছুমা (৩০)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল রাতে নাজমা আক্তার ও আকলিমা আক্তার নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা কুলছুমার সৎ মেয়ে।



