National
রোজায় মাল্টা, খেজুর ও আপেলের দাম কত কমবে
খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে মোট শুল্ক-কর ৪৮ দশমিক ৭৫ থেকে কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশ। খেজুরের ক্ষেত্রে এই সুবিধা ইতিমধ্যে কার্যকর হয়েছে, যা আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে। অন্যদিকে ম
লেখক মাসুদ মিলাদ145K বার পড়া

খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে মোট শুল্ক-কর ৪৮ দশমিক ৭৫ থেকে কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশ। খেজুরের ক্ষেত্রে এই সুবিধা ইতিমধ্যে কার্যকর হয়েছে, যা আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে। অন্যদিকে মাল্টা ও আপেলের শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। তবে এই সুবিধা এখনই কার্যকর হচ্ছে না।
রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। নতুন এই ছাড়ে উন্নতমানের খেজুরে কেজিতে সর্বোচ্চ ১০১ টাকা এবং মাল্টা ও আপেলে প্রায় ৫৩ টাকা শুল্ক-কর সাশ্রয় হবে। তবে আমদানিতে এই সাশ্রয়ের পুরোটা ভোক্তারা পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।



