National
চিরকুটে ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না’ লিখে স্কুলছাত্র নিখোঁজ
বিদ্যালয়ে নিবন্ধন ফরম জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল স্কুলছাত্র মো. আরিফুল ইসলাম ওরফে ইসমাইল। ১৫ দিন হয়ে গেল তার খোঁজ নেই। এর মধ্যে বাড়িতে পাওয়া গেছে তার লেখা একটি চিরকুট, যেখানে লেখা—‘আমার জন্য সবাই দোয়া করবে,
লেখক প্রতিনিধি107K বার পড়া

বিদ্যালয়ে নিবন্ধন ফরম জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল স্কুলছাত্র মো. আরিফুল ইসলাম ওরফে ইসমাইল। ১৫ দিন হয়ে গেল তার খোঁজ নেই। এর মধ্যে বাড়িতে পাওয়া গেছে তার লেখা একটি চিরকুট, যেখানে লেখা—‘আমার জন্য সবাই দোয়া করবে, যেন আমি যেখানে থাকি ভালো থাকি। আর কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না।’
আরিফুল মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া গ্রামের মো. সামসুল ইসলামের ছেলে। আরিফুলের খোঁজে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার ছেলের সন্ধানে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা।



