National
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় আগুন, নথি–সার্ভার ক্ষতিগ্রস্ত
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রকল্পের অভ্যন্তরীণ সার্ভার ক্ষতিগ্রস্ত হয়ে দুই দিন ধরে অভ্যন্তরীণ ইন্টারনেট–সেবা বন্ধ আছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে বেশ কিছু
লেখক প্রতিনিধি200K বার পড়া

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রকল্পের অভ্যন্তরীণ সার্ভার ক্ষতিগ্রস্ত হয়ে দুই দিন ধরে অভ্যন্তরীণ ইন্টারনেট–সেবা বন্ধ আছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে গেছে। তবে প্রকল্প কর্মকর্তাদের দাবি, সব নথির ডিজিটাল ব্যাকআপ আছে।
প্রকল্পে নিয়োজিত ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত সোমবার ভোরে প্রকল্পের ২ নম্বর ফটকের কাছাকাছি অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পুরোনো কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কার্যালয়ে থাকা নথি ও অভ্যন্তরীণ ইন্টারনেটের সার্ভার ক্ষতিগ্রস্ত হয়।



