National
জমির দখল বুঝে নেওয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে গুলি: পুলিশ
রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় দোকানে ঢুকে আসলাম খান (৩৮) নামের এক দোকানমালিককে গুলি করে আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি অস্ত্র, নয়টি গুলি এবং পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার কর
লেখক নিজস্ব প্রতিবেদক52K বার পড়া

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় দোকানে ঢুকে আসলাম খান (৩৮) নামের এক দোকানমালিককে গুলি করে আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি অস্ত্র, নয়টি গুলি এবং পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, জমির দখল বুঝে নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভের জেরে আসলাম খানকে গুলি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মঞ্জুরুল ইসলাম (৪৪), ইকবাল কালু (৩২), আকলিমা আক্তার রুনিয়া (৩০) ও সোনিয়া ইয়াসমিন (৪৩)।



