National
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
বরিশাল নগরে ময়লার একটি স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর নতুন বাজার এলাকায় ফরেস্ট কার্যালয়ের সামনে ময়লার স্তূপে মরদেহ দুটি ফেলে রাখা হয়েছিল।
লেখক নিজস্ব প্রতিবেদক199K বার পড়া

বরিশাল নগরে ময়লার একটি স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর নতুন বাজার এলাকায় ফরেস্ট কার্যালয়ের সামনে ময়লার স্তূপে মরদেহ দুটি ফেলে রাখা হয়েছিল।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণ করতে গিয়ে নবজাতক দুটির মরদেহ দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
নবজাতক দুটি মৃত অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছিল, নাকি অন্য কোথাও মৃত্যুর পর মরদেহ দুটি এনে ময়লার স্তূপে ফেলে যাওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



