National
রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তাঁর জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে অভিনয়শিল্পী খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ
লেখক নিজস্ব প্রতিবেদক174K বার পড়া

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে অভিনয়শিল্পী খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, পাঁচ দিনের রিমান্ড আদেশ অনুযায়ী ডনকে ৬ সেপ্টেম্বর রিমান্ডে নেওয়া হয়। চার দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে উপস্থাপন করে কারাগারে আটকে রাখার আবেদন করা হয়। পরে আদালত তা মঞ্জুর করেন।



