National
সাফারি পার্কে চুরি হওয়া ২ লেমুর ভারতে, ডিএনএ প্রোফাইল না থাকায় জটিলতা
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি লেমুর ভারতের একটি পার্কে বিক্রি করা হয়েছে—সিআইডির তদন্তে এমন তথ্য পাওয়ার পর প্রাণী দুটির পরিচয় নিশ্চিত করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ, চুরি হওয়া লেমুর দুটির কোনো ডিএনএ প্রোফাইল
লেখক প্রতিনিধি158K বার পড়া

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি লেমুর ভারতের একটি পার্কে বিক্রি করা হয়েছে—সিআইডির তদন্তে এমন তথ্য পাওয়ার পর প্রাণী দুটির পরিচয় নিশ্চিত করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ, চুরি হওয়া লেমুর দুটির কোনো ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করেনি সাফারি পার্ক কর্তৃপক্ষ।
সিআইডির তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চুরি হওয়া লেমুর দুটি ভারতের বানতারা পার্কে ৪৮ লাখ রুপিতে বিক্রি করা হয়েছে। এখন বানতারা কর্তৃপক্ষ প্রাণী দুটির পরিচয় নিশ্চিত করতে বাংলাদেশের কাছে ডিএনএ প্রোফাইল চেয়েছে। কিন্তু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে লেমুর দুটির ডিএনএ প্রোফাইল না থাকায় সেগুলো যে বাংলাদেশ থেকে চুরি হয়েছে, সেটা প্রমাণ করা কঠিন হয়ে পড়েছে।



