৭ থেকে ১২ বছর বয়সে ভুক্তভোগী হওয়ার ঘটনাই বেশি। ৬৩ শতাংশ বলেছেন, তাঁদের সঙ্গে একাধিকবার ঘটেছে। ৩৮ শতাংশ বলেছেন, দীর্ঘ মেয়াদে তাঁদের নিপীড়ন করা হয়েছে। প্রথমে জোরপূর্বক, পরে ভয় দেখিয়ে।
এই চিত্র উঠে এসেছে ‘আওয়াজ ডট বিডি’ https://awaz.bd/ নামের একটি নতুন প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে শিশু বয়সে যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা তুলে ধরার জন্য। ৭ সেপ্টেম্বর বিকেলে চালু হওয়া এই প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টার মধ্যে ৪৫ জন তাঁদের শিশুবেলার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।