National
‘ছেলের আয়েই আমাদের সংসার চলে, সেই-ই ডেঙ্গুতে আক্রান্ত’
‘দুই দিন ধরে ঘরে শুয়ে ছিল। এর মধ্যে ডেঙ্গু ধরা পড়েছে। জ্বর বেড়ে যাওয়ায় রাতে তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা করতে বলেছেন। কিন্তু টাকার অভাবে সেসব পরীক্ষা করাতে পারছি না। ছেলের আয়েই আমাদের সংসার চলে, সেই-
লেখক নিজস্ব প্রতিবেদক47K বার পড়া

‘দুই দিন ধরে ঘরে শুয়ে ছিল। এর মধ্যে ডেঙ্গু ধরা পড়েছে। জ্বর বেড়ে যাওয়ায় রাতে তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা করতে বলেছেন। কিন্তু টাকার অভাবে সেসব পরীক্ষা করাতে পারছি না। ছেলের আয়েই আমাদের সংসার চলে, সেই-ই এখন ডেঙ্গুতে আক্রান্ত।’
কথাগুলো বলতে বলতে থেমে গেলেন হোসনে আরা বেগম। তাঁর চোখেমুখে ছেলেকে নিয়ে উদ্বেগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার বিকেলে কথা হয় তাঁর সঙ্গে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা হোসনে আরা বেগম গত সোমবার রাতে ডেঙ্গু আক্রান্ত ছেলে মো. তারেককে (৩২) নিয়ে হাসপাতালে আসেন।



