National
মুন্সিগঞ্জে শীতের আগে জমজমাট সবজির চারার বাজার, ২০ কোটি টাকা বিক্রির আশা
শীত আসার আগেই ব্যস্ততা বেড়েছে মুন্সিগঞ্জের বীজতলাগুলোতে। সদর উপজেলার পঞ্চসার, রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের সারি সারি বীজতলায় বেড়ে উঠছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন ও মরিচের চারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব চারা
লেখক ফয়সাল হোসেন77K বার পড়া

শীত আসার আগেই ব্যস্ততা বেড়েছে মুন্সিগঞ্জের বীজতলাগুলোতে। সদর উপজেলার পঞ্চসার, রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের সারি সারি বীজতলায় বেড়ে উঠছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন ও মরিচের চারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছে। কৃষকদের হিসাবে, তিন থেকে চার মাসের এ মৌসুমে ১৫ থেকে ২০ কোটি টাকার চারা বিক্রি হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার ওই তিন ইউনিয়নের প্রায় ১০ হেক্টর জমিতে প্রতিবছর আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত শীতকালীন সবজির চারা উৎপাদন করা হয়। উন্নত ও উচ্চফলনশীল জাতের ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বেগুন, মরিচ ও টমেটোসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হয় এসব এলাকায়।



