National
সোনা বউয়ের দেখা
২০১৭ সালের ১৭ এপ্রিল। দুধরাজের ছবি তোলার জন্য রাজশাহী শহরের অদূরে পবা উপজেলার বায়া গ্রামে যাচ্ছিলাম। হঠাৎ নাম না জানা একটি ফলদ গাছে চোখে কাজল টানা সোনালি-হলুদ একটি পাখি লাফালাফি করতে দেখে ভ্যান থামালাম। ক্যামেরার ভিউ ফাই
লেখক আ ন ম আমিনুর রহমান107K বার পড়া

২০১৭ সালের ১৭ এপ্রিল। দুধরাজের ছবি তোলার জন্য রাজশাহী শহরের অদূরে পবা উপজেলার বায়া গ্রামে যাচ্ছিলাম। হঠাৎ নাম না জানা একটি ফলদ গাছে চোখে কাজল টানা সোনালি-হলুদ একটি পাখি লাফালাফি করতে দেখে ভ্যান থামালাম। ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখতেই দুর্লভ পাখিটিকে চিনে ফেললাম। দ্রুত ক্লিক করলাম। ছবি তোলার সময় লক্ষ করলাম, অনুসন্ধিৎসু পাখিটি ফল খাওয়া রেখে আমাদের দিকে তাকিয়ে আছে। তার এই আচরণে বেশ আনন্দ পেলাম। এর এক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে প্রথম পাখিটিকে দেখেছিলাম।
২০১৮ সালে বিরল ও দুর্লভ পাখির সন্ধানে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং গেলাম। উঁচু-নিচু, অসমতল ও কিছুটা টিলাময় এলাকাটি সাঁওতালদের আবাসস্থল। এখানে রয়েছে একটি চমৎকার সর্পিল খাঁড়ি। বন্ধুর এলাকাটিতে পাখি-প্রাণীর কমতি নেই। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ায় রাজশাহী থেকে এখানে পৌঁছাতেই দুপুর ১২টা বেজে গেল। কাজেই সকালের পাখি দেখা সম্ভব হলো না।



