National
মন্ত্রীর স্বজনের মৃত্যু: সন্দেহভাজনের তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ
টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারী আওয়াল শফিকের (৪০) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে খুঁজছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেল চালানো অবস্থায় ওই যুবকের ছবি পাওয়া গেছে। তাঁকে শনাক্ত করে তথ্য দিতে প
লেখক প্রতিনিধি121K বার পড়া

টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারী আওয়াল শফিকের (৪০) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে খুঁজছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেল চালানো অবস্থায় ওই যুবকের ছবি পাওয়া গেছে। তাঁকে শনাক্ত করে তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
‘তথ্য দিন, ধরিয়ে দিন। মোটরসাইকেল চালানো অবস্থায় ওই যুবকের ছবি’—এমন লেখা দিয়ে গতকাল মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবকের ছবি ছড়িয়ে পড়েছে। ঘোষণায় তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানানো হয়েছে।



