National
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল শিগগিরই, রিয়েল টাইম মনিটরিংয়ের পরিকল্পনা
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু করেছে পুলিশ। আগে নির্বাচনী দায়িত্বের প্রশিক্ষণ নেননি, এমন সদস্যদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি)
লেখক বিশেষ প্রতিবেদক196K বার পড়া

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু করেছে পুলিশ। আগে নির্বাচনী দায়িত্বের প্রশিক্ষণ নেননি, এমন সদস্যদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অনুরোধের পর প্রায় দুই সপ্তাহের মধ্যেই এ কার্যক্রম শুরু করেছে পুলিশ।
আজ বুধবার রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিং করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।



