National
জুলাইয়ে মুগ্ধসহ ১১ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের ওপর আবার শুনানি শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় (২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই) রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর আবার শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা
লেখক নিজস্ব প্রতিবেদক32K বার পড়া

জুলাই গণ-অভ্যুত্থানের সময় (২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই) রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর আবার শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বুধবার এই শুনানি শুরু হয়।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে উভয় পক্ষের (রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ) শুনানি হয়েছিল। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে গত ২০ আগস্ট আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। এর মধ্যে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করেন। তারপর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ আবার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হলো।



