National
দেশে জ্বর-কাশি ও শ্বাসতন্ত্রের রোগের ১৩% ইনফ্লুয়েঞ্জা
বিশ বছরের পর্যবেক্ষণ বলছে, দেশে ইনফ্লুয়েঞ্জা বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। সাধারণ জ্বর-কাশি ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসা রোগীদের ১৩ শতাংশ ইনফ্লুয়েঞ্জার রোগী। একই পর্যবেক্ষণ বলছে, দেশে এভিয়েন ই
লেখক বিশেষ প্রতিনিধি79K বার পড়া

বিশ বছরের পর্যবেক্ষণ বলছে, দেশে ইনফ্লুয়েঞ্জা বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। সাধারণ জ্বর-কাশি ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসা রোগীদের ১৩ শতাংশ ইনফ্লুয়েঞ্জার রোগী। একই পর্যবেক্ষণ বলছে, দেশে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর উপস্থিতি উদ্বেগজনক।
২০০৭ সাল থেকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) দেশে ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে। এই কাজে তাদের সহায়তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। গতকাল মঙ্গলবার আইইডিসিআরের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে দুই প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষকেরা তাঁদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তুলে ধরেন।



