National
ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে ৫৭ বছর পর জমির দখল বুঝিয়ে দিলেন আদালত
ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমিটির সীমানা নির্ধারণ করে মালিককে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশে ৫৭ বছর আগে বন্ধক দেওয়া এক
লেখক নিজস্ব প্রতিবেদক141K বার পড়া
ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমিটির সীমানা নির্ধারণ করে মালিককে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশে ৫৭ বছর আগে বন্ধক দেওয়া এক একর ৩২ শতক জমির দখল পেয়েছে একটি পরিবার।
স্থানীয় বাসিন্দা ওয়াজ উদ্দিন শেখ ১৯৬৯ সালে ১ হাজার ৩০০ টাকায় পাঁচ বছরের জন্য এক একর ৩২ শতক জমি সদর উপজেলার ডিক্রির চর এলাকার আলম খাঁর কাছে বন্ধক রাখেন। কিন্তু বন্ধক রাখার দুই বছর পরই আলম খাঁ জমিটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরে ওয়াজ উদ্দিন জমি ফেরত চাইলে শুরু হয় নানা টালবাহানা। জমি ফিরে পেতে ২০১০ সালে দেওয়ানি আদালতে মামলা করেন ওয়াজ উদ্দিন। তবে মামলার নিষ্পত্তি দেখে যেতে পারেননি তিনি। মামলা চলাকালেই তাঁর মৃত্যু হয়। এরপর ছেলে মাজেদুর রহমান মামলাটি চালিয়ে যান।



