National
অটোরিকশা থামিয়ে দুই বোনকে যৌন নিপীড়নের চেষ্টা, প্রতিবাদ করায় স্বজনকে মারধর
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অটোরিকশা থামিয়ে সড়কে এক কলেজছাত্রী (২২) ও তাঁর বড় বোনকে (২৪) যৌন নিপীড়ন করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গেলে কলেজছাত্রীর ভগ্নিপতিকে (২৮) এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে
লেখক প্রতিনিধি133K বার পড়া

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অটোরিকশা থামিয়ে সড়কে এক কলেজছাত্রী (২২) ও তাঁর বড় বোনকে (২৪) যৌন নিপীড়ন করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গেলে কলেজছাত্রীর ভগ্নিপতিকে (২৮) এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতেই ওই কলেজছাত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।



