National
সাভারে এসআই আলতাব হত্যা মামলা: গ্রেপ্তার আরও ৮ আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ডে
সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্
লেখক নিজস্ব প্রতিবেদক53K বার পড়া

সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম এই আদেশ দেন।
মামলার আসামি মো. আলাউদ্দিন (২৯), মো. আপন (২৬), মো. জিহাদ (২৩), ইমরান হোসেন (২৫), নূর মোহাম্মদ (২৪) ও মো. গোলাম রাব্বিকে (২২) পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিল্লাল (৩৪) ও দেলোয়ার হোসেনের (৩৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।



