National
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ভর্তি
ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত এক দিনের হিসাবে এটি রেকর্ড প্রাণহানি। সর্বশেষ ২৪ ঘণ্টায়
লেখক নিজস্ব প্রতিবেদক91K বার পড়া

ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত এক দিনের হিসাবে এটি রেকর্ড প্রাণহানি। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এত রোগী এর আগে কোনো এক দিনে ভর্তি হননি। এর আগে গত রোববার সর্বোচ্চ ১ হাজার ৫৫৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই তথ্য তুলে ধরা হয়েছে।



