National
এখনো কি ত্বকীর ঘাতকদের রক্ষার চেষ্টা হচ্ছে
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাড়ে ১৩ বছর পার হলেও এখনো আদালতে অভিযোগপত্র জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, বিচারব্যবস্থায় আগের সরকারের আমলের তুলনায় উল্লেখযোগ্য কোনো
লেখক প্রতিনিধি113K বার পড়া
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাড়ে ১৩ বছর পার হলেও এখনো আদালতে অভিযোগপত্র জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, বিচারব্যবস্থায় আগের সরকারের আমলের তুলনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস উপলক্ষে আয়োজিত মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ত্বকী হত্যার পর থেকে ধারাবাহিকভাবে এ কর্মসূচির আয়োজন করে আসছে।



