National
কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে গভীর রাতে বাজারে ডাকাতির অভিযোগ, পুলিশের দাবি চুরি
কুষ্টিয়ার খোকসার একতারপুর বাজারে নৈশপ্রহরী ও এক ব্যবসায়ীকে বেঁধে রেখে পাঁচটি দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী ও নৈশপ্রহরীদের ভাষ্য, সোমবার দিবাগত রাত একটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল বাজারে ঢুকে প্রায় আড়াই ঘণ্টা ধ
লেখক নিজস্ব প্রতিবেদক103K বার পড়া
কুষ্টিয়ার খোকসার একতারপুর বাজারে নৈশপ্রহরী ও এক ব্যবসায়ীকে বেঁধে রেখে পাঁচটি দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী ও নৈশপ্রহরীদের ভাষ্য, সোমবার দিবাগত রাত একটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল বাজারে ঢুকে প্রায় আড়াই ঘণ্টা ধরে দোকানগুলোতে লুটপাট করে। তবে পুলিশ বলছে, ডাকাতি নয়, চুরি হয়েছে।
এ সম্পর্কে বাজারের পাহারা ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, বাজারের পাঁচজন পাহারাদারের মধ্যে চারজনকে ধরে নিয়ে হাত বেঁধে একটি চায়ের দোকানে আটকে রাখা হয়। এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে পাঁচটি দোকানে লুটপাট চালায় ডাকাতেরা। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসেছিল।



