মাত্র ১১ জন শিক্ষার্থী নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করা ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ এখন জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। বর্তমানে এই কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৪০৬। এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১৭ ও ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে কলেজটি। এইচএসসিতে ধারাবাহিকভাবে ভালো ফল করার কারণ কী, এ নিয়ে কলেজের উদ্যোক্তা ও পরিচালক (প্রশাসন) হারুন অর রশিদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শাহাদৎ হোসেন।