National
পঞ্চগড়ে শরতের আকাশে হঠাৎ কুয়াশার দেখা
দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে শরতের আকাশে দেখা মিলেছে কুয়াশার। ভোরের আলো ফোটার আগেই মাঠঘাট আর সড়কের ওপর নেমে এসেছে কুয়াশার পাতলা চাদর। যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
লেখক প্রতিনিধি142K বার পড়া

দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে শরতের আকাশে দেখা মিলেছে কুয়াশার। ভোরের আলো ফোটার আগেই মাঠঘাট আর সড়কের ওপর নেমে এসেছে কুয়াশার পাতলা চাদর। যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
আজ মঙ্গলবার ভোর থেকে সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই কুয়াশার চিত্র দেখা গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সোমবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খোলা মাঠ, নদীর পাড় আর ফাঁকা সড়কে ঝরছে সাদা কুয়াশা। পথের ঘাস আর ফসলের মাঠে সবুজ আমনখেতে ধানের পাতায় পাতায় জমেছে শিশির।



