National
‘চোর, চোর’ বলে চিৎকার করতেই ছুরিকাঘাত, গৃহবধূর মৃত্যু
কক্সবাজারের মহেশখালীতে ছুরিকাঘাতে শিল্পী রানী সুশীল (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরে চুরি করতে আসা এক চোর ওই গৃহবধূকে ছুরিকাঘাত করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে
লেখক নিজস্ব প্রতিবেদক179K বার পড়া

কক্সবাজারের মহেশখালীতে ছুরিকাঘাতে শিল্পী রানী সুশীল (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরে চুরি করতে আসা এক চোর ওই গৃহবধূকে ছুরিকাঘাত করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী রানী সুশীল ওই এলাকার বাসিন্দা রবীন্দ্র লাল সুশীলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিল্পী রানী ঘরে রান্না করছিলেন। এ সময় অচেনা এক ব্যক্তি চুরি করতে ঘরে ঢোকার চেষ্টা করেন। তাঁকে দেখে শিল্পী রানী ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তখন ওই ব্যক্তি শিল্পীর মুখ চেপে ধরেন। এরপর তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।



