National
এআই ও মার্কেটিং: বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে ফিলিপ কটলারের সরাসরি আলোচনা
বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আসছেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। ১০ সেপ্টেম্বর রাত ৯টায় ফেসবুক লাইভে তিনি ‘এআই যুগে মার্কেটিং কীভাব
লেখক নিজস্ব প্রতিবেদক46K বার পড়া

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আসছেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। ১০ সেপ্টেম্বর রাত ৯টায় ফেসবুক লাইভে তিনি ‘এআই যুগে মার্কেটিং কীভাবে বদলে যাচ্ছে’ বিষয় নিয়ে কথা বলবেন আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিকের সঙ্গে। এটি আয়োজন করছে আইডিয়ান কনসালটিং। অনুষ্ঠানে কি-নোট বক্তা হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক ওয়াল্ডেমার ফোয়ের্টশ। তিনি ফিলিপ কটলারের সঙ্গে ‘বি২বি ব্র্যান্ড ম্যানেজমেন্ট’ বইয়ের সহলেখক।



