National
হাজতখানায় জিয়াউল আহসানের কেক কাটার অভিযোগ সত্য নয়, মিডিয়া ট্রায়ালের অভিযোগ আসামিপক্ষের
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয় বলে দাবি করেছেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। ট্রাইব্যুনালকে তিনি বলেছেন, এমন মিথ্যা খব
লেখক নিজস্ব প্রতিবেদক75K বার পড়া

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয় বলে দাবি করেছেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। ট্রাইব্যুনালকে তিনি বলেছেন, এমন মিথ্যা খবর ছড়িয়ে জিয়াউল আহসানের ‘মিডিয়া ট্রায়াল’ করা হচ্ছে। তিনি এর প্রতিকার চান।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকে একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। এই সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালকে এ কথা বলেন। মিডিয়া ট্রায়ালের অভিযোগ অস্বীকার করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।



