National
জমিতে ব্যবহৃত কীটনাশকের প্রভাবে অসুস্থ হয়েছিল শিক্ষার্থীরা
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার ১৮ জন শিক্ষার্থীর আকস্মিক অসুস্থতা ও জ্ঞান হারানোর প্রকৃত কারণ উদ্ঘাটিত হয়েছে। স্কুলসংলগ্ন জমিতে অনিয়ন্ত্রিতভাবে স্প্রে করা কড়া কীটনাশক
লেখক নিজস্ব প্রতিবেদক192K বার পড়া

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার ১৮ জন শিক্ষার্থীর আকস্মিক অসুস্থতা ও জ্ঞান হারানোর প্রকৃত কারণ উদ্ঘাটিত হয়েছে। স্কুলসংলগ্ন জমিতে অনিয়ন্ত্রিতভাবে স্প্রে করা কড়া কীটনাশকের বিষক্রিয়ার কারণেই অসুস্থতার ঘটনা ঘটেছিল। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, পুলিশ ও মেডিক্যাল টিমের যৌথ তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, গতকাল স্কুলে অবস্থানকালে রোদের উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে হঠাৎ ১৮ জন শিক্ষার্থী মাথা ঘোরা, বমি ভাব ও অস্থিরতা বোধ করে অচেতন হয়ে পড়ে। তাদের মধ্যে অচেতন অবস্থায় ১৩ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে রাতে বাড়িতে ফেরত পাঠানে হয়। ওই শিক্ষার্থীরা সবাই আজ বিদ্যালয়ে ফিরেছে। শ্রেণিকক্ষে বসে স্বাভাবিকভাবেই পাঠদানে অংশ নিয়েছে।



