National
চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে মোটরসাইকেল, দুই আরোহী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক165K বার পড়া

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের চাঁপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের সালাউদ্দিন হাওলাদার (৩০)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে বাবলাতলা এলাকায় তাঁদের মোটরসাইকেলটি বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের নিচে ঢুকে পড়ে। পরে মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় বাসটি। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।



