National
চার ঘণ্টা ফটক আটকে চাকসু নেতাদের অবস্থান, পরে এল ক্যাম্পাসে চক্রাকার বাস চালুর ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত চক্রাকার বাস চালুর দাবিতে ফটক আটকে প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকসুর কয়েকজন নেতা। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চারটি চক্রাকার বাস চাল
লেখক প্রতিনিধি98K বার পড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত চক্রাকার বাস চালুর দাবিতে ফটক আটকে প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকসুর কয়েকজন নেতা। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চারটি চক্রাকার বাস চালুর ঘোষণার পর তাঁরা ফটক থেকে সরে যান।
গতকাল সোমবার রাত পৌনে নয়টা থেকে চাকসু নেতাদের এ অবস্থান কর্মসূচি শুরু হয়। রাত একটার দিকে সেখানে উপস্থিত হয়ে চক্রাকার বাস চালুর দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। এরপর ফটক থেকে সরে যান চাকসু নেতারা। আজ মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা বিনা ভাড়ায় এতে যাতায়াত করতে পারবেন।



