National
‘পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন’
সাতক্ষীরার বাঁকাল এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ছোট্ট একটি হোটেল। টিনের ছাউনি, বাঁশের চটার বেড়া। সামনে সাইনবোর্ডে লেখা—‘মাথায় তৈল দেন, গামছা নিন, গোসল করুন, ভাত খান। পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন।’ হোটেলটির না
লেখক ইমতিয়াজ উদ্দীন66K বার পড়া
সাতক্ষীরার বাঁকাল এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ছোট্ট একটি হোটেল। টিনের ছাউনি, বাঁশের চটার বেড়া। সামনে সাইনবোর্ডে লেখা—‘মাথায় তৈল দেন, গামছা নিন, গোসল করুন, ভাত খান। পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন।’ হোটেলটির নাম ‘গরীবে নেওয়াজ’। মালিক আবদুর রশীদ সরদার (৬৮)। পকেটে টাকা থাকুক বা না থাকুক, ক্ষুধার কথা জানালে তাঁর হোটেল থেকে কাউকে খালি পেটে ফিরতে হয় না।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলে গিয়ে দেখা যায়, তিনটি কাঠের টেবিল ঘিরে রাখা হয়েছে প্রায় ১০টি প্লাস্টিকের চেয়ার। এক পাশে তাকে রাখা ভাত ও নানা পদের তরকারি। পাশের ঘরে রান্নার চুলা জ্বলছে। কড়াইয়ে ডাল ও ডিম রান্না করছিলেন রশীদের স্ত্রী ফজিলা খাতুন (৫৯)।



