বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে ১৫০ টাকার লাঞ্চের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার জাতীয় সংসদে ‘তীব্র জ্বালানি ও গ্যাস–সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ বিষয়ে ৬৮ বিধির সাধারণ আলোচনার এক পর্যায়ে এই আহ্বান জানানো হয়।
আলোচনায় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর স্বল্পমূল্যের দুপুরের খাবারের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা উৎসাহিত হই যখন দেখি—মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা। আমার ভালো লাগে। এত কম টাকায় আমিও খাইতে পারি না। একদম প্লেইনলি বলতেছি।’